Skip to main content

১০ই মহররম

১০ই মহররম
লেখক: মুফতি কাওসার আলম  দা.বা.
দাওরা হাদিস (ফাস্ট ক্লাস ফাস্ট), কামিল  A+ ( হাদিস,তাফসির,ফিকাহ)
মুহাদ্দিস : ছারছিনা দারুসসুনাহ নেছারিয়া দ্বীনিয়া , নেছারাবাদ,পিরোজপুর,বরিশাল ।
সাবেক মুহাদ্দিস : দারুল আবরার মডেল মাদ্রাসা, রুপাতলী, বরিশাল  ।
সাবেক মুফতি : ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, রাজবাড়ী সদর, রাজবাড়ী  ।

১০ই মহররমকে ইওমে আশুরা ( يوم عاشوراء ) বলার কারণ :
সহীহ বুখারী শরীফের শ্রেষ্ঠ ব্যাখ্যাগ্রন্থ ‘উমদাতুল কারী’তে বলা হয়েছে – এ ব্যাপারে বিজ্ঞজনদের মধ্যে মতানৈক্য আছে। কারো মতে, যেহেতু ইহা মহররম মাসের ১০ তারিখ। কারো মতে, যেহেতু আল্লাহ তায়ালা এ দিনে দশজন নবিকে ১০টি জিনিস দ্বারা সম্মানিত করেছেন। আর তা হলো- (১) হযরত মুসা আ.। তাকে এ দিনে সাহায্য করা হয়েছিল, সমুদ্র বিদির্ন করে রাস্তা নির্মাণ করা হয়েছিল, ফেরআউন ও তার বাহিনীদের সমুদ্রে নিমজ্জিত করা হয়েছিল। (مُوسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ نصر فِيهِ، وفلق الْبَحْر لَهُ، وغرق فِرْعَوْن وَجُنُوده. ) (২) হযরত নূহ আ.। দীর্ঘদিন তুফান শেষে এ দিনে তার নৌকাকে যুদী নামক পাহাড়ে সমাসীন করা হয়েছিল। (نوح عَلَيْهِ السَّلَام اسْتَوَت سفينته على الجودي فِيهِ. ) (৩) হযরত ইউনূস আ.। তাকে মাছের পেট থেকে এ দিনে মুক্তি দেওয়া হয়েছিল। (يُونُس، عَلَيْهِ السَّلَام،أنجي فِيهِ من بطن الْحُوت ) (৪) হযরত আদম আ.। এ দিনে তার তাওবা কবুল হয়েছিল। (فِيهِ تَابَ الله على آدم عَلَيْهِ السَّلَام ) (৫) হযরত ইউসুফ আ.। তাকে এ দিনে কূপ থেকে বের করা হয়েছিল। (يُوسُف عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ أخرج من الْجب فِيهِ) (৬) হযরত ঈসা আ.। তিনি এ দিনে জন্মগ্রহণ করেছেন এবং এ দিনেই তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছিল। (عِيسَى عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ ولد فِيهِ، وَفِيه رفع ) (৭) হযরত দাউদ আ.। এ দিনে তার তাওবা কবুল হয়েছিল। (دَاوُد، عَلَيْهِ السَّلَام، فِيهِ تَابَ الله عَلَيْهِ ) (৮) হযরত ইব্রাহিম আ.। তিনি এ দিনে জন্মগ্রহণ করেছেন। (إِبْرَاهِيم، عَلَيْهِ السَّلَام، ولد فِيهِ) (৯) হযরত ইয়াকুব আ.। দীর্ঘ বছর পরে এ দিনেই তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছিল। (يَعْقُوب، عَلَيْهِ السَّلَام، فِيهِ رد بَصَره ) (১০) হযরত মুহাম্মাদ দ.। এ দিনেই হযরত মুহাম্মাদ দ. এর পূর্ব ও পরের সকল গুণাহ মাফের ঘোষণা দেওয়া হয়েছিল। (نَبينَا مُحَمَّد، صلى الله عَلَيْهِ وَسلم فِيهِ غفر لَهُ مَا تقدم من ذَنبه وَمَا تَأَخّر.) এ ছাড়াও এ দিনে হযরত ইদ্রিস আ. কে আসমানে তুলে নেওয়া হয়েছিল। (إِدْرِيس، عَلَيْهِ السَّلَام، فَإِنَّهُ رفع إِلَى مَكَان فِي السَّمَاء) হযরত আইউব আ. কে দীর্ঘ বছর পরে রোগ থেকে আরোগ্য দেওয়া হয়েছে। (أَيوب عَلَيْهِ السَّلَام فِيهِ كشف الله ضره،) হযরত সুলাইমান আ. কে এ দিনেই তামাম পৃথিবীর রাজত্ব দেওয়া হয়েছিল। (سليمَان عَلَيْهِ السَّلَام فِيهِ أعطي الْملك )
লেখক: মুফতি কাওসার আলম  দা.বা.
Posting by
মো: মাহমুদুল হাসান আশরাফী    

Comments

Popular posts from this blog

আল্লামা নিয়াজ মাখদুম খত্তানী রহ,

معارف الختني علي سنن الترميذي মা'য়ারিফুল খুতনি আ'লা সুনান আত তিরমিজি লেখক, আল্লামা নিয়াজ মাখদুম খত্তানী রহ,  মরহুম মুহাদ্দিস,  ছারছিনা দারুস্সুন্নাহ জামেয়া মাদ্রাসা  নেছারাবাদ ,পিরোজপুর, বরিশাল  ।  গত কয়েকদিন আগে জরুরি কিছু কিতাব অনুসন্ধান করতে গিয়ে ইউকেভিত্তিক একটি অনলাইন বুকশপ দেখছিলাম। চোখের সামনে এলো কয়েকটি দুর্লভ কিতাব। তন্মধ্যে একটি হলো বাংলাদেশি শায়খুল হাদীসের লেখা সুনানে তিরমিযীর আরবি ব্যাখ্যাগ্রন্থ। কিতাবের নাম " মাআরিফুল খুতনী আলা সুনানিত তিরমিযী"। এটি শায়খুল হাদীস মুহাম্মদ নিয়াজ মখদুম আল-খুতনী রাহিমাহুল্লাহ রচিত একটি আরবি কিতাব। জন্ম ও বংশ পরিচয়  বাংলাদেশে ইলমে দ্বীন প্রসারে অন্যতম নীরব সাধক, হাজার হাজার ওলামা মাশাইখ গড়ার কারিগর আল্লামা নিয়াজ মাখদুম খোত্তানী (রঃ)। যিনি এদেশে ইলম চর্চার জন্য নিজ জন্মভূমি সুদূর রুশীয় তুর্কিস্থানের খোতান থেকে এই সবুজ বাংলায় হিজরত করেছিলেন। আল্লামা নিয়াজ মাখদুম খোতানী (রহ.) 1914 খ্রিস্টাব্দে রুশীয় তুর্কিস্থানের খোতান প্রদেশের উইঘুর অঞ্চলের জিংজিয়াংয়ে  সম্ভ্রান্ত এক আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ শতকের গোড়ার দি...

শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের খেদমত

শিক্ষকদের প্রতি সম্মান ও তাদের খেদমত:-  মাওলানা মুফতী মুহাম্মাদ কাওসার আলম দা:বা: দাওরা হাদিস (ফাস্ট ক্লাস ফাস্ট), কামিল  A+ ( হাদিস,তাফসির,ফিকাহ) মুহাদ্দিস :  ছারছিনা দারুসসুনাহ নেছারিয়া দ্বীনিয়া , নেছারাবাদ,পিরোজপুর,বরিশাল । সাবেক  মুহাদ্দিস  :  দারুল আবরার মডেল মাদ্রাসা, রুপাতলী, বরিশাল  । সাবেক  মুফতি   :  ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, রাজবাড়ী সদর, রাজবাড়ী  । بسم الله الرحمن الرحيم- الحمد لله رب العالمين- و الصلاة و السلام على معلم الإنس و الجان، سيدنا محمد العربى- على آلهٖ و أصحابه أجمعين- أما بعد: হে প্রিয় বৎস! যে তোমাকে ইলমে দীনের একটি হরফ শিক্ষা দিয়েছে, সে তোমার পিতা সমতুল্য। তার অধিকার রক্ষা করা তোমার উপর ওয়াজীব, যেমন রক্ষা করা ওয়াজীব পিতা-মাতার অধিকার। যেনে রেখো! শিক্ষক যদি মুত্তাকী-পরহেজগ ার হয়, তাহলে তার অধিকার পিতা-মাতার চেয়েও বেশী। কথাটি বুঝিয়ে বলছি, শুনে রেখো, হে বৎস! পিতা-মাতা সন্তানের হাত ধরে দুনিয়ার আগুণ থেকে রক্ষা করতে সক্ষম হয়। কিন্তু দীনি শিক্ষক তোমাকে দীন শিখিয়ে জাহান্নামের আগুণ ...

“দাড়িয়ে কাতার সোজা করুন” এর মাসয়ালা

“দাড়িয়ে কাতার সোজা করুন” এর মাসয়ালা :- লেখক: মুফতি কাওসার আলম দা:বা: দাওরা হাদিস (ফাস্ট ক্লাস ফাস্ট), কামিল  A+ ( হাদিস,তাফসির,ফিকাহ) মুহাদ্দিস :  ছারছিনা দারুসসুনাহ নেছারিয়া দ্বীনিয়া , নেছারাবাদ,পিরোজপুর,বরিশাল । সাবেক  মুহাদ্দিস  :  দারুল আবরার মডেল মাদ্রাসা, রুপাতলী, বরিশাল  । সাবেক  মুফতি   :  ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, রাজবাড়ী সদর, রাজবাড়ী  । প্রায়   মসজিদগুলোতে দেখা যায়, মুয়াজ্জিন বা অন্য কেউ একামতের পূর্বেই বলে থাকেন, “দাড়িয়ে কাতার সোজা করুন”। আর মুসল্লিগণ সবাই দাড়িয়ে যায়। এখন প্রশ্ন হলো, মুয়াজ্জিনের এই বলাটি কি সুন্নাহ অনুযায়ী হচ্ছে? যদি না হয়, তাহলে এ ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিটি কী? আরেকটি প্রশ্ন হয়, এই বলাটি কি মুয়াজ্জিন কর্তৃক হবে না ইমাম কর্তৃক হবে? উত্তর :- না। মুয়াজ্জিনের এই বলাটি সুন্নাহ অনুযায়ী হচ্ছে না। এ ক্ষেত্রে সুন্নাহ পদ্ধতিটি হচ্ছে, যা সহীহ বুখারীর বর্ণিত হাদিস শরীফ ও ফেকাহ বা ফতোয়ার কিতাব অনুযায়ী, ইকামতের পরে বলা। আর এই বলাটি মুয়াজ্জিন কর্তৃক হবে না ইমাম কর্তৃক হবে। সহীহ বুখারীর ...