Skip to main content

Posts

Showing posts from March, 2020

স্ত্রীর উপর স্বামীর অনস্বীকার্য অধিকার

স্ত্রীর উপর স্বামীর অনস্বীকার্য অধিকার :- মাওলানা ইমরান মাহমুদ  প্রথম অধিকার হল বৈধ কর্মে ও আদেশে স্বামীর আনুগত্য। স্বামী সংসারের দায়িত্বশীল ব্যক্তি। সংসার ও দাম্পত্য বিষয়ে তার আনুগত্য স্ত্রীর জন্য জরুরী। যেমন কোন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, অফিসের ম্যানেজার বা ডিরেক্টর প্রভৃতির আনুগত্য অন্যান্য সকলকে করতে হয়। স্ত্রী সাধারণতঃ স্বামীর চেয়ে বয়সে ছোট হয়। মাতৃলয়ে মা-বাপের (বৈধ বিষয়ে) আদেশ যেমন মেনে চলতে ছেলে-মেয়ে বাধ্য, তেমনি শবশুরালয়ে স্বামীর আদেশ ও নির্দেশ মেনে চলাও স্ত্রীর প্রকৃতিগত আচরণ। তাছাড়া ধর্মেও রয়েছে স্বামীর জন্য অতিরিক্ত মর্যাদা। অতএব প্রেম, সম্প্রীতি ও শৃঙ্খলতা বজায় রাখতে বড়কে নেতা মানতেই হয়। প্রত্যেক কোম্পানী ও উদ্যোগে পার্থিব এই নিয়মই অনুসরণীয়। অতএব স্বামী-স্ত্রীর ক্ষেত্রে তা নারী-পরাধীনতা হবে কেন। তবে অন্যায় ও অবৈধ বিষয়ে অবশ্যই স্বামীর আনুগত্য অবৈধ। কারণ যাদেরকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন তাদেরকে অবৈধ ও অন্যায় কর্তৃত্ব দেননি। কেউই তার কর্তৃত্ব ও পদকে অবৈধভাবে ব্যবহার করতে পারে না। তাছাড়া কর্তা হওয়ার অর্থ কেবলমাত্র শাসন চালানোই নয়; বরং দায়িত্বশীলতার বোঝা সুষ্...

বাদশাহী আর গণতন্ত্রের মধ্য কিছু পার্থক্য

বাদশাহী আর গণতন্ত্রের মধ্য কিছু পার্থক্য:- মাওলানা ইমরান মাহমুদ  দা:বা: বাদশাহীর সবছেয়ে বড় পজেটিভ দিক হচ্ছে এটাই যে, বাদশাহকে আল্লাহর বিধান কায়েম করতে বা কায়েম রাখতে কোন প্রকার বিল পাশ, কারো অনুমোদন, কারো সমর্থনের তোয়াক্কা করতে হয় না।কোন দেশ কি বললো, কে কিভাবে নিল, জনগণের পছন্দ কি অপছন্দ ইত্যাদি কোন কিছুই বাদশাহকে আটকাতে পারে না। আল্লাহ নিজেই একনায়কতান্ত্রিক , স্বৈরাচারি। কাজেই তাঁর বিধান কায়েম করতে ও কায়েম রাখতে একনায়কতান্ত্রিক , স্বৈরাচারি বাদশাহীর কোন বিকল্প নাই।বাদশাহ ইচ্ছা করলেই আল্লাহর বিধান জারি করার ক্ষমতা রাখেন। এতে কারো আপত্তি করার বিন্দুমাত্র সুযোগ সেখানে থাকে না। ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, সর্বাবস্থায় আনুগত্য করতে বাধ্য থাকে জনগণ। বাদশাহ ভালো মন্দ দুটোই হতে পারে। আল্লাহভীরু যেমন হতে পারে তেমনি আস্ত শয়তানও হতে পারে। বাদশাহ নিজের মন মত শাসন করতে পারেন অথবা আল্লাহর বিধান দিয়েও শাসন করতে পারেন। যদি বাদশাহ আল্লাহভীরু হয় এবং আল্লাহর বিধান দিয়ে শাসন করে তবে তার শাসন হবে খিলাফতের আদলে। নতুবা তার শাসনকাল শুধুই বাদশাহী-ই হয়ে থাকবে। মুসলিমদের স্বর্ণালী যুগের ইতিহাস সৃষ...