একটি ভিত্তিহীন কথা ইবলিস কি ‘মুআল্লিমুল মালাইকাহ’ ছিল? আমাদের সমাজে একথা প্রসিদ্ধ- ইবলিস ‘মুআল্লিমুল মালাইকাহ’ তথা ফিরিশতাদের শিক্ষক ছিল। অর্থাৎ সে আল্লাহর ইবাদত করতে করতে এমন স্তরে পৌঁছেছিল যে, আল্লাহ তাকে ফিরিশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিলেন। এটি একটি ভিত্তিহীন কথা। কুরআন-হাদীসে এমন কোনো কথা খুঁঁজে পাওয়া যায় না। বরং ইবলিস সম্বন্ধে এটি এমন একটি অমূলক কথা যে, ইসরাঈলী রেওয়ায়েতেও তা খুঁজে পাওয়া যায় না। ইবলিস সম্বন্ধে সমাজে অনেক কথা প্রচলিত আছে, যার অধিকাংশই ইসরাঈলী বর্ণনা নির্ভর। ইবনে কাসীর রাহ. নিজ তাফসীরগ্রন্থে সূরা কাহফের ৫০ নং আয়াতের তাফসীরে ইবলিস-শয়তান বিষয়ে ইসরাঈলী বর্ণনা-নির্ভর বিভিন্ন বক্তব্য উদ্ধৃত করে বলেন- وَقَدْ رُوِيَ فِي هَذَا آثَارٌ كَثِيرَةٌ عَنِ السّلَفِ، وَغَالِبُهَا مِنَ الْإِسْرَائِيلِيّاتِ الّتِي تُنْقَلُ لِيُنْظَرَ فِيهَا، وَاللهُ أَعْلَمُ بِحَالِ كَثِيرٍ مِنْهَا، وَمِنْهَا مَا قَدْ يُقْطَعُ بِكَذِبِهِ لِمُخَالَفَتِهِ لِلْحَقِّ الّذِي بِأَيْدِينَا، وَفِي الْقُرْآنِ غُنْيَةٌ عَنْ كُلِّ مَا عَدَاهُ مِنَ الْأَخْبَارِ الْمُتَقَدِّمَةِ لِأَنّهَا لَا تَكَادُ تَخْلُو ...
جاء الحق وزهق الباطل ان الباطل کان زهوقا