বেশি জেনে জ্ঞানপাপী হয়ে মরতে চাই না! •একবার এক ব্যক্তির সাথে কথা হচ্ছিল। তাকে দ্বীনী কিতাবাদি পড়ার প্রতি উৎসাহ দিলে সে বলল, অল্প জানি, সেটাই ভালো। যতটুকু পারি, আমল করার চেষ্টা করি। বেশি জেনে জ্ঞানপাপী হয়ে মরতে চাই না! এটি একটি ভুল চিন্তা। মুমিন এমন কথা বলতে পারে না। মুমিনের প্রতি ওহীর প্রথম বার্তাই তো ‘পড়ো’। পড়া ছাড়া মুমিনের গত্যন্তর নেই। দ্বীন অনুযায়ী চলতে হলে মুমিনকে পড়তে হবে, দ্বীন জানতে হবে। হাঁ, জ্ঞানপাপী হওয়া হারাম। ইলম অনুযায়ী আমল না করা অন্যায়। মুমিন ইলম অনুযায়ী আমল করতে সচেষ্ট হবে। জানবেই আমলের নিয়তে। কারণ কিয়ামতের দিন যে চার প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া বনী আদমের কদম সামনে বাড়বে না তার অন্যতম হল- ... وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ؟ ...এবং তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে- সে অনুযায়ী কতটুকু আমল করেছে? -শুআবুল ঈমান, বায়হাকী, হাদীস ১৬৪৮; জামে তিরমিযী, হাদীস ২৪১৭ তবে এর অর্থ কখনোই এমন নয় যে, যেহেতু ইলম সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হবে- সে অনুযায়ী কতটুকু আমল করেছি, সুতরাং ইলমই শিখব না; এমনকি প্রয়োজন পরিমাণ ইলমও শিখব না! এ চিন্তাটি ভ...
Md. Mahmudul Hasan Ashrafi
جاء الحق وزهق الباطل ان الباطل کان زهوقا