Skip to main content

Posts

Showing posts from 2020

নবিজী সঃ কে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না

  ___________________ (لَوْلاكَ لَمَا خَلَقْتُ الأَفْلاكِ) ‘রাসূল (ﷺ) সৃষ্টি না হলে কিছুই সৃষ্টি হত না’ হাদিসের তাত্ত্বিক বিশ্লেষণ: মাওলানা মুতীউর রহমান ‘এসব হাদীস নয়’ গ্রন্থের ১৬৩ পৃষ্ঠায় এ হাদিস নিয়ে লিখেছেন-‘‘এটা লোকমুখে হাদীসে কুদসী হিসেবে যথেষ্ট প্রসিদ্ধ। অথচ হাদীস বিশেষজ্ঞগণ এ ব্যাপারে একমত যে, এটা একটা ভিত্তিহীন রেওয়ায়েত। রাসূল (ﷺ)-এর হাদিসের সঙ্গে এর সামান্যতম সম্পর্কও নেই।’’ উক্ত গ্রন্থের ১৬৪ পৃষ্ঠায় আরও লিখেছেন-“আল্লাহ তা‘আলা এই দুনিয়া ও সমগ্র জগৎ কেন সৃষ্টি করলেন তা জানার একমাত্র উপায় ওহী। ওহী শুধু কুরআন ও হাদীসেই সীমাবদ্ধ। যতক্ষণ পর্যন্ত কুরআনের আয়াত বা সহীহ হাদিসের মাধ্যমে এ কথা প্রমাণিত না হবে যে, একমাত্র তাঁর খাতিরেই সবকিছু সৃষ্টি করা হয়েছে, ততক্ষণ এই আক্বীদা রাখার সুযোগ নেই।’’ অথচ উক্ত বইয়ে সে কোন মুহাদ্দিসের রায় ইবারত সহ উপস্থাপন করতে পারে নি। অপরদিকে মাওলানা জুনায়েদ বাবুনগরী সম্পাদিত ‘প্রচলিত জাল হাদীস’ ৫৬ পৃষ্ঠায় লিখেছেন,-‘‘এ বাক্যটি হাদীসে কুদ্সী হিসেবে অনেক মহলে প্রসিদ্ধ। অথচ হাদীস শাস্ত্রের বিজ্ঞ ইমামগণ বাক্যটিকে মাওজু এবং ভিত্তিহীন রেওয়ায়েত বলে অভিহিত করেছেন।...

আল্লামা নিয়াজ মাখদুম খত্তানী রহ,

معارف الختني علي سنن الترميذي মা'য়ারিফুল খুতনি আ'লা সুনান আত তিরমিজি লেখক, আল্লামা নিয়াজ মাখদুম খত্তানী রহ,  মরহুম মুহাদ্দিস,  ছারছিনা দারুস্সুন্নাহ জামেয়া মাদ্রাসা  নেছারাবাদ ,পিরোজপুর, বরিশাল  ।  গত কয়েকদিন আগে জরুরি কিছু কিতাব অনুসন্ধান করতে গিয়ে ইউকেভিত্তিক একটি অনলাইন বুকশপ দেখছিলাম। চোখের সামনে এলো কয়েকটি দুর্লভ কিতাব। তন্মধ্যে একটি হলো বাংলাদেশি শায়খুল হাদীসের লেখা সুনানে তিরমিযীর আরবি ব্যাখ্যাগ্রন্থ। কিতাবের নাম " মাআরিফুল খুতনী আলা সুনানিত তিরমিযী"। এটি শায়খুল হাদীস মুহাম্মদ নিয়াজ মখদুম আল-খুতনী রাহিমাহুল্লাহ রচিত একটি আরবি কিতাব। জন্ম ও বংশ পরিচয়  বাংলাদেশে ইলমে দ্বীন প্রসারে অন্যতম নীরব সাধক, হাজার হাজার ওলামা মাশাইখ গড়ার কারিগর আল্লামা নিয়াজ মাখদুম খোত্তানী (রঃ)। যিনি এদেশে ইলম চর্চার জন্য নিজ জন্মভূমি সুদূর রুশীয় তুর্কিস্থানের খোতান থেকে এই সবুজ বাংলায় হিজরত করেছিলেন। আল্লামা নিয়াজ মাখদুম খোতানী (রহ.) 1914 খ্রিস্টাব্দে রুশীয় তুর্কিস্থানের খোতান প্রদেশের উইঘুর অঞ্চলের জিংজিয়াংয়ে  সম্ভ্রান্ত এক আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ শতকের গোড়ার দি...

ইসলামীক বই সমূহ pdf

1 ।  চার তরিকা সাজরাpdf,  ছারছিনা দারুস্সুন্নাহ লাইব্রেরী  পি ডি এফ ডাউনলোড করতে নিচের লিংকটি সিলেক্ট করে গুগল ড্রাইভে যান https://drive.google.com/file/d/1Ee648KhEhykOIqHPmgKluOEwHJOEJSkG/view?usp=drivesdk 2  ।  কালজয়ী কায়েদpdf লেখক, আজিজুর রহমান নেছারাবাদী দা, বা,  পি ডি এফ ডাউনলোড করতে নিচের লিংকটি সিলেক্ট  করে গুগল ড্রাইভে যান https://drive.google.com/file/d/1E-MJrCa48lfRDJZ4yeFY1iRTQbnilDm4/view?usp=drivesdk "বড়দের তাহাজ্জুদ ও রাতজাগা " ইবনে আবিদ দুনিয়া রহ,  পি ডি এফ ডাউনলোড করতে নিচের লিংকটি সিলেক্ট  করে গুগল ড্রাইভে যান । https://drive.google.com/file/d/1IDUcF6wcGOowXs5WibDGBo_g6D29nP0P/view?usp=drivesdk "মুক্তি কোন পথে" মুফতি যোবায়ের আহমদ।   পি ডি এফ ডাউনলোড করতে নিচের লিংকটি সিলেক্ট  করে গুগল ড্রাইভে যান । https://drive.google.com/file/d/1IMVi53SZTH3S6YUU5B3_4ks2SqzE7Ap9/view?usp=drivesdk আপনার সমিপে  5 । ,আপনার আমানত, পি ডি এফ ডাউনলোড করতে নিচের লিংকটি সিলেক্ট  করে গুগল ড্রাইভে যান । https://drive.google.com...

স্ত্রীর উপর স্বামীর অনস্বীকার্য অধিকার

স্ত্রীর উপর স্বামীর অনস্বীকার্য অধিকার :- মাওলানা ইমরান মাহমুদ  প্রথম অধিকার হল বৈধ কর্মে ও আদেশে স্বামীর আনুগত্য। স্বামী সংসারের দায়িত্বশীল ব্যক্তি। সংসার ও দাম্পত্য বিষয়ে তার আনুগত্য স্ত্রীর জন্য জরুরী। যেমন কোন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, অফিসের ম্যানেজার বা ডিরেক্টর প্রভৃতির আনুগত্য অন্যান্য সকলকে করতে হয়। স্ত্রী সাধারণতঃ স্বামীর চেয়ে বয়সে ছোট হয়। মাতৃলয়ে মা-বাপের (বৈধ বিষয়ে) আদেশ যেমন মেনে চলতে ছেলে-মেয়ে বাধ্য, তেমনি শবশুরালয়ে স্বামীর আদেশ ও নির্দেশ মেনে চলাও স্ত্রীর প্রকৃতিগত আচরণ। তাছাড়া ধর্মেও রয়েছে স্বামীর জন্য অতিরিক্ত মর্যাদা। অতএব প্রেম, সম্প্রীতি ও শৃঙ্খলতা বজায় রাখতে বড়কে নেতা মানতেই হয়। প্রত্যেক কোম্পানী ও উদ্যোগে পার্থিব এই নিয়মই অনুসরণীয়। অতএব স্বামী-স্ত্রীর ক্ষেত্রে তা নারী-পরাধীনতা হবে কেন। তবে অন্যায় ও অবৈধ বিষয়ে অবশ্যই স্বামীর আনুগত্য অবৈধ। কারণ যাদেরকে আল্লাহ কর্তৃত্ব দিয়েছেন তাদেরকে অবৈধ ও অন্যায় কর্তৃত্ব দেননি। কেউই তার কর্তৃত্ব ও পদকে অবৈধভাবে ব্যবহার করতে পারে না। তাছাড়া কর্তা হওয়ার অর্থ কেবলমাত্র শাসন চালানোই নয়; বরং দায়িত্বশীলতার বোঝা সুষ্...